Latest Breaking

'দি টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড' পেল তাম্রলিপ্ত পাবলিক স্কুল

তমলুক: সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলো তাম্রলিপ্ত পাবলিক স্কুল। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ‘দি টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’-এর এক বিশেষ অনুষ্ঠানে স্কুলের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

স্কুলটি যে দুটি বিভাগে শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেছে:

টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটি: পাঠ্যক্রমের পাশাপাশি নাচ, গান, খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ও পারদর্শিতার জন্য।

টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সোশ্যাল সার্ভিস: বছরজুড়ে নানা ধরনের সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে এই গৌরবময় সম্মান গ্রহণ করেন।অনুষ্ঠান শেষে স্কুলের অধ্যক্ষ শৈবাল দত্ত বলেন, "আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার ওপর জোর দিই না; বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশই আমাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী ও সমাজসেবামূলক কর্মসূচি নিয়মিত পালন করা হয়। আজ আমাদের এই প্রচেষ্টা স্বীকৃতি পেল। এই সাফল্যের মূল কারিগর আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ—আমি তাঁদের প্রত্যেককে এই সম্মান উৎসর্গ করছি।"

সভাপতি শেখ খাইরুল ইসলাম ‘ন্যাশনাল লরিয়েট চেয়ারপারসন অ্যাওয়ার্ড’-এ ভূষিত

একই দিনে কলকাতার নিউ টাউনে আয়োজিত অন্য একটি জমকালো অনুষ্ঠানে তাম্রলিপ্ত পাবলিক স্কুলের সভাপতি শেখ খাইরুল ইসলাম সমাজ ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একটি নামজাদা বেসরকারি সংস্থার পক্ষ থেকে ‘ন্যাশনাল লরিয়েট চেয়ারপারসন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন।

একই দিনে স্কুলের এই জোড়া সাফল্য এবং সভাপতির বিশেষ সম্মান প্রাপ্তিতে বিদ্যালয় পরিবারসহ সমগ্র এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

No comments