সুরনন্দন ভারতীর বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অমিয়তোষ চৌধুরী এবং অয়ন চৌধুরী, হাওড়া : যাদবপুরের ইন্দুমতী সভাগৃহে সুরনন্দন ভারতীর বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্বাগত ভাষণ দেন সুরনন্দন ভারতীর যুগ্ম সম্পাদিকা অজিতা চক্রবর্তী।
সুরনন্দন ভারতীর প্রাক্তন সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ডা: প্রদীপ সরকার ২৬শে মে প্রয়াত হন।তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ছবির সামনে দাঁড়িয়ে সবাই এক মিনিট নিরবতা পালন করেন। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী চিত্রা সরকার এবং পুত্র ত্বিসামপতি সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবলা গুরু পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের পুত্র পণ্ডিত মল্লার ঘোষ। তিনি বলেন সুরনন্দন ভারতীর জন্মলগ্ন থেকে আমি এদের সঙ্গে জড়িয়ে আছি। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই আমি যোগ দিই। ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে এমনকী বিদেশেও সুরনন্দন ভারতীর অনুমোদিত কেন্দ্র গড়ে উঠেছে এবং সাফল্যের সাথে সুরনন্দন ভারতী এগিয়ে চলেছে। এর জন্য তিনি সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তীর অনলস কর্ম প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং সুরনন্দন ভারতীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সুরনন্দন ভারতীর সপ্তম ও অষ্টম বর্ষের ছাত্র ছাত্রীদের মঞ্চ প্রদর্শন হয়।
বিচারকদের মধ্যে ছিলেন নৃত্যশিল্পী স্নুহি চৌধুরী, সঙ্গীত শিল্পী জবা মুখোপাধ্যায়, সুরনন্দন ভারতীর সহসম্পাদিকা সুদেষ্ণা রায়।
সঙ্গীত পরিবেশন করেন নগাঁও আসামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী বরা,ত্রিপুরার সেঁজুতি রায় ও নগাঁও এর অম্লান শঙ্কর বরা।
সমবেত নৃত্যে ছিলেন কলকাতার গৌড়ীয় অঙ্গকাব্যের ছাত্রীরা,পরিচালনায় অধ্যাপিকা ড: শতাব্দী ব্যানার্জি। বেলুড় নৃত্যাঙ্গনের ছাত্র ছাত্রীরা, পরিচালনায় নৃত্য শিল্পী শম্পা ভট্টাচার্য। কলকাতা নৃত্যাঙ্গনের ছাত্রীরা, পরিচালনায় বৈশাখী সরকার এবং বজবজ পরস্পরা ডান্স অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার উপসচিব দেবাশিষ সরকার এবং যুগ্ম সম্পাদিকা অজিতা চক্রবর্তী। সামগ্রিক পরিচালনায় ছিলেন অধ্যক্ষ রবীন মণ্ডল। সাধারণ সভায় সুরনন্দন ভারতীর নতুন বছরের পরিচালক সমিতি গঠন করা হয়েছে।


No comments