Latest Breaking

বৃষ্টির মধ্যেই উদ্বোধন, কাঁথিতে পুজোর আমেজ শুরু !



সংবাদদাতা, কাঁথি : ‘তিতলি’র প্রভাবে বৃষ্টির মধ্যেই কাঁথিতে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয়ার দিনই পুজোর উদ্বোধন হয়ে গেল কাঁথি শহরে।

ওই দিন রাতে আলোকোজ্জ্বল এবং জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর উদ্বোধন করলেন টলিউডের দুই তারকা অঙ্কুশ ও শ্রাবন্তী। তিতলির রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দুই তারকাকে দেখতে অসংখ্য মানুষের ভিড় জমে যায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথির সংসদ সদস্য শিশির অধিকারী, তমলুকের সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস প্রমুখ।

নান্দনিক ক্লাবের সম্পাদক তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বলেন, পুজো এবার ৩৯ বছরে পা দিল। ‘অনেক হয়েছে যুদ্ধ, এবার শান্তির বার্তা নিয়ে আসছে বুদ্ধ’, এই থিম ভাবনাকে সামনে রেখেই পুজোমণ্ডপ ও প্রতিমা তৈরি হয়েছে। দর্শনার্থীদের ভিড় এড়াতে উদ্বোধনের দিনেই মণ্ডপ খুলে দেওয়া হয়েছে।

No comments