আকাশের মুখ ভার, হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভা নিয়ে উদ্বেগ!
বঙ্গপ্রদেশ নিউজ ডেস্ক : হলদিয়া হেলিপ্যাড ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টার নামার কথা। কিন্তু গতকাল রাত থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকে হলদিয়া। সংলগ্ন বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। হলদিয়ার পাশাপাশি আসানসোল ও সিউড়ি 3টি সভা করার কথা। বিমানে করে দিল্লি থেকে খড়গপুর কলাইকুন্ডাতে 10 টা নাগাদ পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে করে হলদিয়া আসার কথা প্রধানমন্ত্রীর। হলদিয়া হেলিপ্যাড ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পার্টি কর্মীদের সকাল সাড়ে 9 টা মধ্যে হলদিয়া পৌঁছে যেতে আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আবহাওয়া খারাপ এর কারণে সভা নিয়ে উদ্বেগ বাড়ছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। যদিও উদ্যোক্তাদের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে সভা শুরু হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়া জেলায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। বাকি জেলাগুলোতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর 'হলুদ সতর্কতা' জারি করে জানিয়েছে, বজ্রপাতের পাশাপাশি এক-দুটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়া, আসানসোল ও সিউড়িতে সভা করবেন তিনি। শুক্রবার রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। বাকি আর ঠিক ২ সপ্তাহ। এই আবহে প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছে না বিজেপি। এই সপ্তাহের বাকি দিনগুলোতে প্রায় রোজ পালা করে আসছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। তারপর শনিবারই ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভার পর শুক্রবারই ডেবরা সহ ৩ জায়গায় সভা করবেন অমিত শাহ। পরদিন শনিবার ফের পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন কৃষ্ণনগর, জিয়াগঞ্জ ও কুশমণ্ডিতে সভা করবেন তিনি। হাইভোল্টেজ নির্বাচনের আগে হেভিওয়েটদের পরপর সভা।
নির্বাচনের আগে খারাপ আবহাওয়া উদ্বেগ বাড়িয়েছে সব রাজনৈতিক দলকে।


No comments