Latest Breaking

বৈশাখে মিলছেনা রুপশ্রীর টাকা!জ্যৈষ্ঠে মল মাস, ভরসা এখন ম্যারেজ রেজিষ্ট্রেশন!

 

বঙ্গপ্রদেশ নিউজ ডেস্ক : নির্বাচন বিধির জন্য  বৈশাখে  যাদের বিয়ে হচ্ছে, তারা  রুপশ্রীর 25 হাজার টাকা পাচ্ছেন না! পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের অনেক জেলায় ব্লক অফিসে রুপশ্রীর ফর্ম পর্যন্ত জমা নেওয়া হচ্ছে না! জ্যৈষ্ঠে মল মাস, কোনো বিয়ের দিন নেই। অনেকের  ভরসা এখন ম্যারেজ রেজিষ্ট্রেশন! ভোট পর্ব মিটলে তাঁরা সামাজিক বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

পূর্ব মেদিনীপুরের ঘোসপুর এলাকার বাসিন্দা কন্যা দয়গ্রস্ত এক পিতা বলেন, বৈশাখে মেয়ের বিয়ে দেবো বলে ব্লক অফিসে গিয়ে জানতে পারলাম, রূপসী টাকা ভোটের জন্য দেওয়া হচ্ছে না। এমনকি ফর্ম জমাও নেওয়া হচ্ছেনা। মে মাসে ভোট মিটলে তবে এই সুবিধা পাওয়া যাবে। এমনিতেই ভোটের জন্য বৈশাখে বিয়ের অনুষ্ঠানে অনেকে আসতে পারবেনা, রূপসী টাকা মিলবেনা। জৈষ্ঠ্য মল মাস হওয়ার জন্য বিয়ের কোনো দিন নেই, তাই সামাজিক বিয়ে আপাতত পিছিয়ে দিচ্ছি। এখন ম্যারেজ রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন/ নোটিশ করে রাখছি। 

"রূপশ্রী" প্রকল্পে  পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারকে মেয়ের সামাজিক বিয়ের অনুষ্ঠানের জন্য 25 হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন।

2018 সালে আর্থিক বাজেটে পেশ হওয়া এই প্রকল্প পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয়। কেউ কেউ বিয়ে না করেও মিথ্যা কার্ড দিয়ে যাতে রূপশ্রী প্রকল্পের টাকা হাতাতে না পারে, সেকারণে অনেক জেলাতেই, বিবাহ রেজিষ্ট্রেশন এর আবেদনের নোটিশ কপি জমা দিলে তবেই রূপশ্রীর টাকা পাওয়া যায়। এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র পরিবারগুলি তাদের কন্যাদের বিবাহের ব্যয় বহন করতে যে অসুবিধাগুলির সম্মুখীন হয় তা প্রশমিত করা, যার জন্য তাদের উচ্চ সুদে অর্থ ধার করা থেকে বিরত করা। 

  21 (একুশ) বছরের বেশি বয়সের পাত্র এবং 18 (আঠার) বছরের বেশি বয়সের পাত্রী ধর্মানুষ্ঠানের মাধ্যমে অথবা কোনো স্বীকৃত আচার, প্রথা  বা বিশেষ বিবাহ আইনের অধীনে ম্যারেজ রেজিষ্ট্রেশন এর মাধ্যমে বিবাহ করলে রুপশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

রুপশ্রী প্রকল্পে সুবিধা পেতে হলে, ১) আবেদনপত্র জমা দেওয়ার তারিখে পাত্রীকে  অবিবাহিত হতে হবে । ( ম্যারেজ রেজিষ্ট্রেশন আগে হয়ে গেলে এই সুবিধা পাওয়া যাবেনা)। ২) প্রস্তাবিত বিবাহ তার প্রথম বিবাহ হতে হবে। ৩) পাত্রীকে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে হবে বা তিনি গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা তার বাবা-মা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৪)পাত্রীর পারিবারের    বার্ষিক আয় 1.50 লক্ষ টাকার কম হতে হবে । ৬) পাত্রীর নিজের একক নামে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।  ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই এমন একটি ব্যাঙ্কে হতে হবে যার একটি IFS কোড এবং একটি MICR কোড রয়েছে এবং NEFT এর মাধ্যমে ই-পেমেন্ট লেনদেন করা যাবে।

এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ( বিডিও) অফিসে , পৌর এলাকায় বসবাস করলে পৌরসভায়,  কর্পোরেশন এলাকায় বসবাস করলে মিউনিসিপ্যাল ​​কমিশনারের অফিস আবেদন করতে হয়। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথি / সার্টিফিকেশন জমা দিতে হবে:

আবেদনকারীর বয়সের প্রমাণ: নিম্নলিখিতগুলির যে কোনও একটির স্ব-প্রত্যয়িত ফটোকপি: জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক প্রবেশপত্র / আধার কার্ড / সরকার স্বীকৃত স্কুল ছেড়ে যাওয়ার শংসাপত্র।

 বিবাহিত অবস্থা: স্ব-ঘোষণা, পারিবারিক আয়: স্ব-ঘোষণা,  বসবাসের প্রমাণ: স্ব-ঘোষণা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট: ব্যাঙ্ক বইয়ের পৃষ্ঠার স্ব-প্রত্যয়িত ফটো-কপি যা অ্যাকাউন্টধারকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, আইএফএস কোড এবং এমআইসিআর নম্বর এবং অন্যান্য বিবরণের সম্পূর্ণ বিবরণ প্রদান করে

প্রস্তাবিত বিবাহের প্রমাণ: নিম্নলিখিতগুলির যে কোনও একটি: বিবাহের আমন্ত্রণপত্র / বিবাহ নিবন্ধনের জন্য ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য আবেদনের নোটিশ কপি / স্ব-ঘোষণা।

সম্ভাব্য বরের বয়সের প্রমাণ: নিম্নলিখিতগুলির যে কোনও একটির ফটোকপি: জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক প্রবেশপত্র / আধার কার্ড / সরকার স্বীকৃত স্কুল ছেড়ে যাওয়ার শংসাপত্র। আবেদনকারী এবং সম্ভাব্য বরের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

পূরণকৃত আবেদনপত্র, অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি এবং শংসাপত্র সহ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসে, মহকুমা আধিকারিকদের অফিসে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিসে জমা দিতে হবে যার অধীনে আবেদনকারীর বাসভবন অবস্থিত এবং প্রস্তাবিত বিবাহের তারিখের 30 দিন থেকে  60 দিন আগে জমা দিতে হবে।


বিতরণের পদ্ধতি : স্কিমের আর্থিক সুবিধা আবেদনকারীর নামে এককভাবে থাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে।

প্রতিটি আবেদন একজন তদন্ত কর্মকর্তার কাছে বরাদ্দ করা হবে, যিনি একটি ফিল্ড ভেরিফিকেশন পরিচালনা করবেন । আবেদনকারীর বাসভবন পরিদর্শন করবেন এবং সম্ভাব্য বিবাহ সম্পর্কে অনুসন্ধান করবেন যার জন্য সহায়তার আবেদন করা হয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের/প্রতিবেশীদের সঙ্গে কথা বলবেন এবং আবেদনকারীর দাবিকে সমর্থনকারী/অপ্রমাণকারী পাঁচজন ব্যক্তির কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করবেন। এর পরই  রুপশ্রী প্রকল্পে 25হাজার টাকা  বরাদ্দ করবে সরকার!

https://wcdsw.wb.gov.in/ ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যাবে

No comments