Latest Breaking

শিশির মঞ্চে কবিতা উৎসব


সোমনাথ মুখার্জি ও অমিতাভ গঙ্গোপাধ‍্যায়, কলকাতা : আবৃত্তিলোক, কলকাতার উদ‍্যোগে ও ব্রততী পরম্পরার সহায়তায় এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সৌজন‍্যে সংস্কৃতি প্রাণকেন্দ্র ন‌ন্দন চত্তরের শিশির মঞ্চে বিশিষ্ট কবিদের কবিতা পাঠ ও আলেখ‍্যের আবহে অনুষ্ঠিত হল কবিতা উৎসব ২০১৯। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কবি সুবোধ সরকার। বিশেষ অতিথি ছিলেন সাহিত‍্য আকাদেমির আঞ্চলিক অধিকর্তা ড: দেবেন্দ কুমার দেবেশ, বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দোপাধ‍্যায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমার।

 বিশিষ্ট কবি জয় গোস্বামী এই উৎসবের উদ্ধোধন করেন।  অনুষ্ঠানে বিবিধ বিষয়গুলির মধ‍্যে ছিল একক ও দৈত আবৃত্তি , ও গীতিআলেখ‍্য উদ্বোধনী ভাষনে কবি জয় গোস্বামী বলেন যে এই উৎসব শহর বা শহরতলির প্রান্তিক কবিদের একটি সঠিক জায়গা যা অনেক নবীন কবি প্রতিভাকে তুলে আনে। তিনি আরো বলেন যে অতীতে এই উৎসবে প্রয়াত কবি সামসুর রহমান, বেলাল চৌধুরী অংশ নিয়েছিলেন। তার কথার সূএ ধরে সুবোধ সরকার বলেন যে শক্তি-সুনীলের হাতধরে যে কবিতা উৎসবের সূচনা হয়েছিল,এখন তা আরো প্রাণবন্ত হয়ে্ছে। একটি হিন্দি কবিতা পাঠ করে দেবেন্দ বাবু বলেন যে শুধু মাএ কবিতাকে ভালবেসে এত লোক একত্রিত হতে পারে যা অভাবনিয়। ব্রততী পরম্পরার সমবেত উপস্থাপনা "রোমানটিক রবরবীন্দ্রনাথ " ও আবৃতিলোকের "হৃদি যদি ভেষে যায়" প্রশংসার দাবি রাখে। আয়োজোকদের তরফে সৌমিত্র মিত্র উপস্থিত সকলকে তিনি ধন‍্যবাদ জানান।

No comments