বিশ্বের প্রথম শিল্প ও ভাস্কর্য হোটেল
দেবাঞ্জন দাস, কলকাতা: শিল্প সংগ্রহ শালা বলতে বোঝায়, প্রাচীন শিল্প কর্মকে অতি যত্নের সাথে সংরক্ষণ করা। এমনই এক হোটেলের সন্ধান পাওয়া গেল Vizag কের সমুদ্র তটে। নাম The Andhra Art and Craft Hotel. আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই হোটেলের আনুষ্ঠানিক সুচনা করেন হোটেলের জি এম সন্দীপ রেড্ডি এবং অন্যতম প্রতিনিধি সৌময়া বেলুব্বি। তারা বলেন, "ভারত শিল্প এবং শিল্পীদের অন্যতম পিঠস্থান। পুরোনো অনেক শিল্প বর্তমানে হারিয়ে যাচ্ছে। আমাদের এই হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সেই কাজে আমরা ব্রতী হয়েছি। হোটেলের প্রবেশ পথ থেকে শুরু করে থাকার ঘর সব স্থানেই থাকছে বিভিন্ন শিল্পের নিদর্শন। এমনকি বারান্দাতে বসলেও বাগানে দেখা যাবে বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্য"। বিশ্বের মধ্যে এই রকম হোটেল তাদেরই প্রথম, একথা তারা দাবী করেন। তাদের কথায় কলমকারী, এটিকোপ্পাকা, থলু বোমালাটা নামক শিল্প কর্মের ছোঁয়া থাকছে এখানে। বর্তমানে ৮০ ওপর ঘর, তার মধ্যে ৭ টি কর্টেজ রয়েছে এখানে।

No comments