বিজেপিতে যোগ দিলেই সিবিআই বাইবাই! দলে ভাঙন রুখতে পাল্টা আক্রমনে মমতা
দেবাঞ্জন দাস ও সোমনাথ মুখার্জী, নিউজ বেঙ্গল টুডে, কলকাতাঃ যেই বিজেপিতে যাচ্ছে নো সিবিআই। সিবিআই বাইবাই। যার বিরুদ্ধে এত কেস, যেই বিজেপিতে জয়েন করছে নো ইডি! নো ইনকাম ট্যাক্স। ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে মুকুলের নাম না করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে সিবিআই এর জুজু দেখিয়ে বিজেপি নিজের দলে টানার চাপ দিচ্ছে বলে আভিযোগ।
দলে ভাঙন ঠেকাতে কেন্দ্রকে সতর্ক করেদিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের কোন নেতা দল বদল করে বিজেপিতে জয়েন করলে তাকে যাতে আইনি সুবিধা না দেওয়া হয়, মুকুলের নাম না করে সিবিআইয়কে এদিন সতর্ক করেদিলেন মমতা।
গত সপ্তাহে কাঁথির সভায় মুকুল রায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আমি চাই সারদা নিয়ে তদন্ত হোক। আমার বিরুদ্ধেও তদন্ত হোক। আমি দোষী হলে জেলা যেতে রাজি আছি।
দল বদলের পর মুকুলের বিরুদ্ধে সিবিআই নিরব হয়ে গিয়েছে বলে এদিন নাম না করে অভিযোগ করেন মমতা।
নন্দীগ্রাম সিঙ্গূরে সিবিআইয়ের ব্যর্থতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, নিরপেক্ষ কাজ করলে সিবিআইয়ের ওপর আমার শ্রদ্ধা আছে। আমরা আগে সিবিআই চাইতাম। সিঙ্গূরে তাপসী মালিকের কেস কি বিচার হয়েছে ! আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, নন্দীগ্রাম গনহত্যার কি বিচার হয়েছে ! রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল কি উদ্ধার হয়েছে?
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি সিবিআইকে বলবো যত তৎপরতার সঙ্গে মোদি ভাইয়ের কথা শুনে অমিত ভাইয়ের কথা শুনে আমাদের সবার পেছনে লাগেন, একটু নোবেল প্রাইজ উদ্ধার করে দিন না, হাতজড়ো করে বলছি।

No comments